1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে সচিবালয়ের স্টিকারযুক্ত একটি জিপ গাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. হযরত আলী (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই জিপ গাড়ি জব্দসহ চালক মিজান শেখকে (৪২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হযরত আলী রংপুর জেলার বাসিন্দা এবং ঢাকার আশুলিয়া এলাকার তাজ এন্টারপ্রাইজ নামে একটি পাটের গোডাউনের কর্মচারী ছিলেন বলে জানা গেছে। আর আটক মিজান শেখ মাগুরার শেরপুরের মৃত গোলাম হায়দারের ছেলে।

বড়াইগ্রাম থানার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে বাংলাদেশ সচিবালয়ের স্টিকারযুক্ত একটি জিপ গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৪-০৫৮৭) তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িটির পেছনে ডিকির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আর চালকসহ জিপ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম গাড়ি চালক মিজানের বরাত দিয়ে জানান, মিজান মঙ্গলবার ভোরে ওই মরদেহটি আশুলিয়ার পাট গোডাউন থেকে জিপে তুলে নাটোরের লালপুরে তার (মিজান) শ্বশুরবাড়ি এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে পুলিশ এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com