1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

‘তাসকিনের আইপিএল খেলায় আপত্তি নেই বিসিবির’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :সুযোগটা অপ্রত্যাশিতভাবে এসেছিল তাসকিন আহমেদের সামনে। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুযোগ। তাসকিন চেয়েছেন কি চাননি, সে ব্যাপারে সঠিক কিছু জানা না গেলেও, বিসিবি থেকে জানানো হয়েছে এখন আইপিএলে যাচ্ছেন না এই টাইগার পেসার।

পরবর্তীতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ইনজুরিতে পড়া মার্ক উডের বদলি হিসেবে তাসকিন নয় বরং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে। এর একদিন পর আজ মঙ্গলবার (২২ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তাসকিনের আইপিএল খেলায় কোনো আপত্তি নেই তাদের।

তবে? কী কারণে আইপিএলে সুযোগ পেয়েও ভারতের ফ্লাইটে ওড়া হলো না তাসকিনের?

বিসিবি সভাপতি দিয়েছেন সেই উত্তরও। জানিয়েছেন, সিরিজের মাঝপথে আইপিএলের জন্য উড়াল দেওয়ার কোনো সুযোগ নেই কারোরই। সে কারণে এখন আইপিএলে যাওয়া হয়নি তাসকিনের। তবে চলতি সিরিজ শেষে চাইলে তাসকিন আইপিএলে খেলতে যেতে পারবে।

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বিসিবি বস পাপন তাসকিনের আইপিএল খেলা নিয়ে বলেন, ‘তাসকিনের আইপিএল খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে সিরিজের মাঝপথে সেটি সম্ভব না।’

তাসকিনের সঙ্গে আলোচনার বিষয়ে পাপন আরও যোগ করেন, ‘ওর সাথে আমাদের কথা হয়েছে যে, এই সিরিজ শেষে চাইলে যেতে পারে। এমনকি আমাদের শ্রীলঙ্কার যে সিরিজটা আছে, ওইটা থেকেও তাকে আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটা চলমান সিরিজের মাঝখান থেকে ছাড়ার কোনো সুযোগই নেই।’

প্রশ্ন হলো, লক্ষ্ণৌতো অপেক্ষা করছে না তাসকিনের জন্য। তখনই বা কোন ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে দলে ডাকবে? সেই উত্তর সময়ের কাছেই থাকুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com