1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

টাইগারদের সহজেই হারালো প্রোটিয়ারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তৃতীয় ওয়ানডেটি হয়ে রইলো সিরিজ নির্ধারণী। ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ম্যাচ জিতে নিয়েছে ৩৭.২ ওভারেই।

১৯৫ রানের লক্ষ্যটা ছিল মামুলী। দুই ওপেনার জানেমান মালান ও ডি কক শুরুটা করেছিলেন দেখেশুনে। এক পর্যায়ে কুইন্টন ডি কক-ই ঝড়ো গতিতে ব্যাট চালিয়েছেন। মিরাজ দুর্দান্ত গতিতে ছুটে চলা এই ওপেনিং জুটি ভাঙলেও ততক্ষণে নির্ধারণ হয়ে গেছে ম্যাচের গতিপ্রকৃতি।

১৬তম ওভারে সাকিব আল হাসানের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ডি কক। ফেরার আগে ৪১ বলে করেছেন ৬২ রান। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়।

এই সময়ে আর প্রোটিয়াদের চেপে ধরার মতো কোনও পরিস্থিতি তৈরি করতে পারেনি বাংলাদেশ। বরং এর পর ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নিতে অবদান রাখেন তেম্বা বাভুমা ও কাইল ভেরিয়েনে। ৮২ রান যোগ করেন তারা। জয়ের কাছে থাকার মতো অবস্থায় বাভুমাকে ৩৭ রানে তালুবন্দি করিয়েছেন আফিফ। তাতেও ম্যাচ পরিস্থিতির কোনও হেরফের হয়নি। কাইল ভেরিয়েনে ও রাসি ভ্যান ডের ডুসেন মিলেই জয়ের বন্দরে নোঙর ফেলেছেন। ৩৭.২ ওভারে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন ডুসেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মিরাজ, সাকিব ও আফিফ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেস ঝড়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডার। পরে মিডল অর্ডারে আলো ছড়িয়ে আফিফ হোসেন লড়ে গেছেন। ওয়ান্ডারার্সে তার হাফসেঞ্চুরিতে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করতে পেরেছে ৯ উইকেটে ১৯৪ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com