1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

শ্বাসরুদ্ধকর ম্যাচে আশরাফুলদের জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম রাউন্ডে বিশ্রামে ছিল মোহাম্মদ আশরাফুলের ব্রাদার্স ইউনিয়ন। আজ দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয় দিয়েই মাঠ ছেড়েছে তারা। হাই স্কোরিং ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ৩ উইকেটের জিতেছে আশরাফুলের দল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স। যেখানে আগে ব্যাট করে আনিসুল ইসলাম ইমন, তাসামুল ইসলাম ও সিকান্দার রাজার ফিফটিতে ২৮০ রানের বড় সংগ্রহ পায় শাইনপুকুর। জবাবে দুই ওপেনারের বড় ইনিংসের সুবাদে পাঁচ বল আগেই জিতে গেছে ব্রাদার্স।

রান তাড়া করতে নেমে ব্রাদার্সের পক্ষে উদ্বোধনী জুটিতেই মাত্র ২৪.১ ওভারে ১৫৯ রান যোগ করেন ইমতিয়াজ হোসেন তান্না ও সাদিকুর রহমান। সেঞ্চুরির আশা জাগিয়ে সাদিকুর আউট হন ৭৩ বলে ৮৪ রান করে। ইমতিয়াজ তান্নার ব্যাট থেকে আসে ৮৭ বলে ৭৮ রানের ইনিংস।

এরপর অধিনায়ক আশরাফুল (৬) ও আমিনুল ইসলাম বিপ্লব (৫) হতাশ করলেও মাইশুকুর রহমানের ৪৮ ও ধীমান ঘোষের ২৬ রানের জয়ের পথেই থাকে ব্রাদার্স। শেষ দিকে আবু হায়দার রনি ৯ বলে ১৪ রানের ছোট্ট ক্যামিওতে ম্যাচ জিতে নেয় তারা। শাইনপুকুরের পক্ষে বল হাতে দুইটি করে উইকেট নিয়েছেন নাইম হাসান ও সিকান্দার রাজা।

ম্যাচের প্রথম ইনিংসে শুরুতেই সাজঘরে ফিরে যান রাকিন আহমেদ (২)। তবে দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করে দলকে ভালো সূচনা এনে দেন আনিসুল ইমন ও তাসামুল। লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিতে ৫ চার ও ১ ছয়ের মারে ৫১ রান করে আউট হন আনিসুল।

এরপর তাসামুল সাজঘরে ফেরেন ৬৮ রানের ইনিংস খেলে। পরে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৬২ বলে ৪৩ রান করেন। শেষ দিকে সিকান্দার রাজার ৩ চার ও ৪ ছয়ের মারে ৬৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৮০ রানের সংগ্রহ দাঁড় করায় শাইনপুকুর।

ব্রাদার্সের পক্ষে বল হাতে ৩টি উইকেট নেন লেগস্পিনার আমিনুল বিপ্লব। এছাড়া বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবের শিকার ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com