1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা

পল্লীবন্ধু এরশাদের জন্মবার্ষিকীতে পুত্র সাদ এরশাদের কর্মসূচিঃ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৮২ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট ঃ আগামীকাল ২০ মার্চ জাতীয় সংসদ কতৃক সফল রাষ্ট্রপতির মর্যাদায় ভূষিত, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,  ইতিহাসের ক্ষণজন্মা মহানায়ক, প্রয়াত পিতা (পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ)’র জন্মবার্ষিকী উপলক্ষে পল্লীবন্ধু এরশাদ পুত্র, রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ আজ এক বিবৃতিতে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছেনঃ-
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছেঃ
রংপুর সদর আসনে জুড়ে জন্মবার্ষিকী উপলক্ষে পোষ্টার,ফেষ্টুন ও ব্যানার প্রদর্শন।
সকাল ৯ঃ ৩০ মিনিটে পল্লী নিবাসে চিরনিদ্রায় শায়িত পিতার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মাজার প্রাঙ্গঁণে দোয়া ও মোনাজাত। বাদ যোহর সদর আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খতমে কুরআন, মিলাদ ও  দোয়া মাহফিল, দুস্থ, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ। এবং
বিকেলে জেলা জাতীয় পার্টি কতৃক আয়োজিত স্মরণ সভায় অংশ গ্রহণ।
সাদ এরশাদ এমপি বিবৃতিতে তাঁর পক্ষ হতে উপরোক্ত কর্মসূচি যথাযথ দলীয় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করার জন্য রংপুর-৩ (সদর) আসনের অন্তর্ভুক্ত উপজেলা সদর, সকল ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com