1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল আগামীকাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (১৩ মার্চ)। বেলা ১১টার পর যেকোনো সময় এই ফল প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রোববার বেলা ১১টার পর যেকোনো সময় এই ফল প্রকাশ হবে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয় ১৪ ফেব্রুয়ারি থেকে। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com