1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা ক্ষমতায় গেলে দেশ বিরান ভূমি হয়ে যাবে।

শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন- এই আইনে হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বক্তব্য দেওয়ার সময় আল-মামুন সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com