1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ মার্চ) রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।’

তিনি বলেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোনও চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সাথে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com