1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

দিনক্ষণ ঠিক হলো শেন ওয়ার্নের শেষকৃত্যের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শেষকৃত্য অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয়ভাবে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ভিক্টোরিয়া রাজ্য সরকার এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।

ভিক্টোরিয়ার প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ওয়ার্নকে বিদায় জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই। ভিক্টোরিয়ার জনগণ ৩০ মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে খেলাধুলায় অবদানের জন্য ওয়ার্নকে শ্রদ্ধা জানাবেন।

১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়ায় জন্মগ্রহন করেছিলেন ওয়ার্ন। জন্মস্থান মেলবোর্ন জুড়ে সব স্মৃতি ওয়ার্নের। ঘরোয়া ক্রিকেটে মেলবোর্নের রাজ্যদল ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি।

২০০৬ সালে বক্সিং ডে টেস্টে মেলবোর্ন মাঠেই প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট শিকার করেন ওয়ার্ন। ১৯৯৪ সালে এমসিজিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন ওয়ার্ন।

গত শুক্রবার শেন ওয়ার্ন মারা যান। মৃত্যুকালে এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com