1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin

দুর্ঘটনায় ৫ সন্তান হারিয়েছেন অভাগা পিতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজবাড়ীর কালিকাপুর উপজেলার কালিকাপুর ইউপির কালিকাপুর গ্রামে পাঁচ সন্তানের জনক হাবিল ফকির। এর আগে একে একে বিভিন্ন দুর্ঘটনায় হারিয়েছেন চার সন্তন। দুই বছর বয়সী শিশু ইয়াছিন ফকিরই কেবল বেঁচে ছিল। এবার ট্রেনের ধাক্কায় পঞ্চম সন্তানটিও চলে গেছে না ফেরার দেশে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার কালিকাপুর ইউপির কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ইয়াছিনের পরিবার কালুখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা রেললাইন সংলগ্ন নিজ বাড়ির পাশে ঘাস কাটছিলেন। এ সময় শিশুটি রেল লাইনের পাশেই ঘুরাঘুরি করছিল। হঠাৎ ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের ধাক্কায় ইয়াছিন ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান, এর আগে হাবিল ফকিরের ৪টি সন্তান বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়। ইয়াছিন ছিল তার পঞ্চম সন্তান। মঙ্গলবার (৮ মার্চ) সেই সন্তানটির প্রাণও গেল এক দুর্ঘটনায়। এ সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com