1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাও লড়াই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শেষমেশ হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

ডানেডিনে আজ দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টারও বেশি সময়। সেজন্যে ম্যাচের দৈর্ঘ্যও কমে গিয়েছিল অনেকটা। শুরুতে ধরা হয়েছিল ২৮ ওভার করে খেলবে দুই দল, পরে আরও এক ওভার কমানো হয় দৈর্ঘ্য, ম্যাচ নেমে আসে ২৭ ওভারে।

টসে হারে বাংলাদেশ। একটু আগেই বৃষ্টি হয়েছে, আকাশও মেঘলা, কন্ডিশনের ফায়দা তুলতে নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। টসে হেরে ব্যাট করতে নামা নিগার সুলতানার দল অবশ্য শুরুটা দারুণই করেছিল। ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৯ রান। পেসে স্বচ্ছন্দ বাংলাদেশের রানের গতিতে লাগাম টানেন নিউজিল্যান্ডের স্পিনাররা।

নিউজিল্যান্ড দলে দ্বিতীয় ম্যাচের একমাত্র পরিবর্তন ফ্র্যান্সেস ম্যাকাইয়ের দ্বিতীয় বলেই ফেরেন শামিমা। এরপর অ্যামি স্যাটারথওয়েটের শিকার বনে যান নিগার ও রুমানা আহমেদ। এরপরই নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসে। ম্যাকাই আর স্যাটারথওয়েটের ১১ ওভার থেকে বাংলাদেশ নিতে পেরেছে মোটে ৪৯ রান, হারিয়েছে ৪টি মূল্যবান উইকেট।

তবে ফারজানা একপাশ আগলে রেখেছিলেন। সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। তবে সেই জুটি ৭ ওভার টিকলেও রান আসেনি, কারণ শেষ দিকে বলের গতির হেরফের করে নিউজিল্যান্ড পেসাররা বেশ বিপাকে ফেলছিলেন দুই ব্যাটারকে।

ইনিংসের ২২তম ওভারে ফেরেন সোবহানা। এতক্ষণ অনেকটা একাই লড়ে যাওয়া ফারজানা ফেরেন এক ওভার বাদেই। শেষ দিকে সালমা খাতুন, লতা মণ্ডলদের লড়াইয়ে বাংলাদেশ পায় ১৪০ রানের লড়াকু সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওরপর চড়াও হন সুজি বেটস। ব্যক্তিগত ১৪ রানে সালমা খাতুনের বলে ওপেনার সোফির বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সুজি। সঙ্গী হিসেবে পেয়েছিলেন এমেলিয়া কারকে। সুজি ৬৮ বলে ৭৯, আর এমেলিয়ার করেন ৩৭ বলে ৪৭ রান। তাতেই নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে।

সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড

বাংলাদেশ : ১৪০/৮ (২৭ ওভার)
ফারজানা ৫২, শামিমা ৩৩
স্যাটারথওয়েট ২৫/৩, জেনসেন ১৮/১

নিউজিল্যান্ড : ১৪৪/১ (২০ ওভার)
বেটস ৭৯*, অ্যামেলিয়া ৪৭*
সালমা ৩৪/১

ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com