1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

মুশফিকের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচেও টস জিতে ব্যাটিং করেছিল বাংলাদেশ।

সেই ম্যাচটি জিতলেও উইনিং কম্বিনেশন ধরে রাখেনি টাইগাররা। অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বিকে বাদ দিয়ে মিডল অর্ডারে ফেরানো হয়েছে মুশফিককে। এটি তার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের ১১তম ও বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি করলেন মুশফিক।

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ৯৯তম টি-টোয়েন্টি। সেই আসরে হতশ্রী ব্যাটিংয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম তথা বাদ দেওয়া হয়েছিল মুশফিককে।

চলতি আফগানিস্তান সিরিজে দলে ফিরলেও আঙুলের চোটে খেলতে পারেননি প্রথম ম্যাচ। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ৯০ ইনিংস ব্যাট করে ছয় ফিফটিতে মাত্র ১৯.৭৯ গড়ে ১৪৬৫ রান করেছেন মুশফিক। তার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১১৫.৩৫।

আজকের ম্যাচে আফগানিস্তান একাদশে এসেছে জোড়া পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারছেন না রহস্য স্পিনার মুজিব উর রহমান। বাদ দেওয়া হয়েছে তরুণ লেগস্পিনার কাইস আহমেদকে। এ দুজনের জায়গায় দলে এসেছেন উসমান গনি ও শরাফউদ্দিন আশরাফ।

বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com