1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

নির্বাচন কমিশনকে ‘ভাল’ বলা ব্যক্তিকে পাগলাগারদে দেওয়া উচিত: গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ড. জাফরুল্লাহকে উদ্দেশ্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এটা যারা বিশ্বাস করে তারা পাগল, তাদের পাগলা গারদে পাঠাতে হবে। যিনি এই নির্বাচন কমিশনকে সার্টিফিকেট দিয়েছেন তিনি (জাফরুল্লাহ) কখনোই নির্বাচন করেন না, তারও চিকিৎসা দরকার।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন সংলগ্ন বিএনপি কার্যাললের সামনে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনকে ইস্তফাপত্র তৈরি করে বঙ্গভবনে দেয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই সরকারের সাথে সাথে নির্বাচন কমিশনকেও বিদায় নিতে হবে। নির্বাচনকালীন সরকারই কেবল নির্বাচন কমিশন গঠন করবে।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবারো ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।

তিনি বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি।

বরিশাল মহানগর বিএনপি ‍আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান ও মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশস্থল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। মঞ্চের সামনে এ ঘটনায় বিব্রত বোধ করেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা হাতাহাতি থামাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান।

সকাল থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com