1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

দুই বোনের এক স্বামী!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই বোনের এক স্বামী। এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে। কিছুটা অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় একে একে দুই বোনকে বিয়ে করেছেন সুজিত গাইন নামে এক যুবক।

তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী।

জানা যায়, উপজেলার কাঁঠালিয়া গ্রামের মৃত মাস্টার কেদারনাথ গাইনের ছেলে সুজিত গাইনের সঙ্গে উপজেলার ঘোপেরখাল গ্রামের কালিপদ সিকদারের মেয়ে প্রথমে রূপালি গাইনকে (২৫) বিয়ে করেন ৫ বছর আগে। এ সংসার জীবনে তাদের দুই সন্তানও হয়। প্রথম সন্তানের বয়স ৪ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স ২ বছর।

সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম স্ত্রীর আপন ছোট বোন স্বর্ণালীকে (১৮) বিয়ে করেন। গত ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের পর একই ঘরে সংসার পেতেছেন সুজিত গাইন।

মেয়ের ভাই জয়দেব সিকদার জানায়, সুজিত গাইনের সঙ্গে আনুমানিক ৫ বছর আগে আমার মেজ বোনের বিয়ে দেই, সেই সুবাদে আমার ছোট বোন ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশুনা করত। ভগ্নিপতির বাড়িতে থাকায় আস্তে আস্তে স্বর্ণালীর সঙ্গে সুজিতের প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, আমরা জানতে পেরে আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে যাই। পরবর্তীতে স্বর্ণালীকে খুঁজে না পাওয়ায় আমার বাবা নাজিরপুর থানায় ভগ্নিপতি সুজিত গাইনের নামে অভিযোগ করেন।

এ বিষয়ে সুজিত গাইনের প্রথম স্ত্রী রূপালী গাইনের সঙ্গে কথা হলে তিনি জানান, এ বিয়ে আমি মেনে নিয়েছি আমার ছোট বোনকে নিয়ে একই ঘরে সংসার করব আমার কোনো আপত্তি নাই।

সুজিত গাইনের কাকা গজেন গাইন বলেন, তারা বিবাহ করেছে শুনেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো বিয়ে হয় নাই, দিন তারিখ দেখে আমরা আনুষ্ঠানিক বিয়ের তারিখ ধার্য করব।

এ ব্যাপারে সুজিত গাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য তাহার মুঠোফেনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায় নাই।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মেয়ের বাবা একটা অভিযোগ দিয়েছে আমরা অভিযোগের ভিত্তিতে উভয়কে থানায় হাজির করি। তারা উভয়ই এ বিয়ে মেনে নিয়েছে এবং ঘর সংসারও করবে কেউ কোনো মামলা করবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com