1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

পর্যায়ক্রমে সব খাতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষের সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সব সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। বেসরকারি হাসপাতালেও একই বিষয়ে শৃঙ্খলা আনার তাগিদ দেন একনেক চেয়ারপারসন। ’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, ফাইভজি সেবা চালু করুন। পাশাপাশি ফোরজি সেবা শক্তিশালী করুন। এ ছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ দ্রুত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। এর বাইরে সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদা সংস্থা করার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আলাদা সংস্থার বিষয়ে সবার আগে যাচাই-বাছাই করতে হবে।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব খাতে ভুর্তকি কমানোর কথা বলেছেন। তবে কৃষিখাতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com