1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

শামিমের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শুরুটা ভালো ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। দশ ওভার পেরিয়ে গেলেও রান উঠছিল না তেমন। উইকেটও খোয়া গিয়েছিল চারটি। সেখান থেকেই লড়াই শুরু শামিম পাটোয়ারীর। সঙ্গী হিসেবে পেলেন বেনি হাওয়েলকে। শামিমের ফিফটির সঙ্গে বেনির দারুণ এক ঝোড়ো ইনিংস চট্টগ্রামকে এনে দিয়েছে ১৪৮ রানের লড়াকু এক পুঁজি।

চলতি বিপিএলে এর আগেও একবার অধিনায়ক বদল করেছিল মেহেদী হাসান মিরাজের বদলে নাঈম ইসলাম হয়েছিলেন অধিনায়ক। আজ সরিয়ে দেওয়া হলো তাকেও। শুধু তাই নয়, নাঈম একাদশের জায়গাটাও হারালেন। তার বদলে অধিনায়ক হিসেবে নেমেছিলেন আফিফ হোসেন ধ্রুব। অধিনায়কত্বের শুরুটা তার হয় টস হেরে।

এরপর দলের শুরুটাও ভালো হয়নি আদৌ। ওপেনার জাকির হাসানকে হারিয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারেই। উইল জ্যাকস দলকে বড় রানের কক্ষপথেই রেখেছিলেন, তবে তিনিও বিদায় নেন ইনিংসের অষ্টম ওভারে। অধিনায়ক আফিফ শুরুর ধাক্কাটা সামলেছেন বটে, কিন্তু যখন রানের গতি বাড়াতে যাবেন ঠিক তখনই বিদায় নিলেন। এর একটু আগে মিরাজও বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই।

দশ ওভার পেরোনোর আগেই চার উইকেট হারিয়ে বিপদের গন্ধ পাচ্ছিল চট্টগ্রাম। এরপরই শুরু শামিমের লড়াইয়ের। শুরুতে অবশ্য তিনি কিছুটা সতর্কই ছিলেন। ১৪তম ওভারে আকবর আলীর বিদায়ের পর তো আরও। তবে শেষ চার ওভারে গিয়ে হাত খুললেন তিনি। সঙ্গী হিসেবে পেলেন হাওয়েলকে। দুজনের ঝড়ে শেষ চার ওভারে চট্টগ্রাম যোগ করেছে ৫১ রান। শামিম পেয়ে যান চলতি বিপিএলে তার প্রথম ফিফটির দেখা। আর হাওয়েল খেলেন ১৯ বলে ২৪ রানের কার্যকরী এক ইনিংস। দুজনের চেষ্টাতেই শেষমেশ চট্টগ্রাম ইনিংস শেষ করে ১৪৮ রান তুলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com