1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আব্দুল বারী: আইনশৃঙ্খলায় পরিবর্তনের প্রত্যাশা হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা, দুটি জব্দ করেছে ইরান সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

শেষশয্যায় শায়িত পীর হাবিবুর রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও পূর্বপশ্চিম.নিউজের প্রতিষ্ঠাতা বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানকে সুনামগঞ্জের মাইজবাড়ীতে বাবা-মায়ের কবরের পাশে শেষশয্যায় শায়িত করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ষষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে মাইজবাড়ী এলাকার সর্বস্তরের মানুষের। জানাজার আগে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয়রা।

নিজ জন্মস্থল সুনামগঞ্জে নেওয়ার পর জেলার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয় পীর হাবিবুর রহমানের পঞ্চম জানাজা।

এদিন সকাল থেকে শহরের হাসন নগর এলাকার পীর বাড়িতে সুনামগঞ্জবাসী শোক ও সমবেদনা জানাতে আসেন। পরে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কীর্তিমান সাংবাদিক। পরে ওই দিন রাতে উত্তরা পার্ক জামে মসজিদের তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। এরপর রবিবার সকালে তাকে নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে তৃতীয় এবং তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয় চত্বরে চতুর্থ জানাজা সম্পন্ন হয়। পরে রাতে সিলেটবাসীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন সেখানকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর রাতেই পীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে আসা হয় সুনামগঞ্জ শহরের হাসন নগরে তার নিজ বাসভবনে।

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াকালে ১৯৮৪ সাল থেকে সাংবাদিকতায় তার হাতেখড়ি নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার, যুগান্তর, মানবকণ্ঠ, আমাদের সময় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পীর হাবিবুর রহমান দেশের জনপ্রিয় নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com