1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আব্দুল বারী: আইনশৃঙ্খলায় পরিবর্তনের প্রত্যাশা হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা, দুটি জব্দ করেছে ইরান সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

মাঘের শীতে বৃষ্টিতে জবুথবু রাজধানী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।মাঘের শীতে বৃষ্টির হানায় বিপাকে পড়েছেন মানুষ, জনজীবনে তৈরি হয়েছে দুর্ভোগ। বৃষ্টি আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বাড়বে শীতের দাপট।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকাসহ নাবিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ঠাণ্ডার সঙ্গে বৃষ্টি দুর্ভোগ আরও বাড়িয়েছে জনজীবনে। অনেকেই কাজে যোগ দিতে পারেননি। যারাও বা বেরিয়েছিলেন তাদের বিড়ম্বনা আরও বেশি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসময়ের বৃষ্টিতে আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি ৩ দিন পর কমতে পারে। বৃষ্টিপাত থেমে গেলে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ফেব্রুয়ারি মাসে কোনো ঘুর্ণিঝড় হওয়ার সম্ভবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ও আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। এছাড়া বদলগাছিতে ১১, দিনাজপুরে ৭.২, ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও নিকলিতে ২ এবং সৈয়দপুর, খুলনা, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com