1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

স্কুল-কলেজের ছুটি বাড়লো আরো দুই সপ্তাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা সংক্রমণ রোধে স্কুল কলেজের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২ ফেব্রুয়ারি) এক ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের হার এখন শতকরা ৩০ ভাগের কাছাকাছি। এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান যে আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে সে সময়সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে। ‘

মন্ত্রী আরো বলেন, ‘আমি আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব এবং তার মাধ্যমে আমাদের করোনা সংক্রমণের হার কমে আসবে এবং আমরা খুব শিগগিরই আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে পাঠদানের জায়গায় নিয়ে যেতে পারব।

দেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com