1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

মাহমুদউল্লাহর ঝড়ে কুমিল্লার প্রথম হার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে কুমিল্লাকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিনিস্টিার ঢাকা। আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা ১৭ ওভার ৩ বলে ১৩১ রানে গুটিয়ে যায়। আর তাতেই টানা তিন জয়ের পর আসরে এই প্রথম হারের মুখ দেখল কুমিল্লা।

এদিন অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। মাত্র ৩৪ বলে ফিফটি পূরণের পর শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৪১ বলে ৭০ রান নিয়ে।

ঢাকার প্রথম পর্বটা মোটেও ভালো কাটেনি। চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছিল তারা। তবে চট্টগ্রাম পর্বটা মনের মতো কাটল মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজাদের নিয়ে গড়া দলটির। তবে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে বন্দরনগরীতে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিল ঢাকা।

আজকের জয়ের সুবাদে ছয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। তাদের সমান পয়েন্ট নিয়েও শীর্ষেই আছে কুমিল্লা। ঢাকার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে তারা। আর ঢাকার সমান ছয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com