1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

স্কুল খোলার বিষয়ে জানতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল রাফি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় রাফিদুল ইসলাম রাফি (১৩) নামক এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফি পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের তোফায়েল হোসেন ও রুবি আক্তারের ছেলে। সে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে রাফিদুল ইসলাম রাফি স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসেন। স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে পুনরায় বাড়ি ফেরার পথে গান্ধাছি গ্রামে বেপরোয়াগতিতে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায়। স্থানীয়রা তাৎক্ষণিক ঘাতক ট্রকাটি আটক করে নাঙ্গলকোট থানা পুলিশকে খবর দিয়েছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটতার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com