1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

কুমিল্লায় আবাসিক হোটেলের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে শাসনগাছার ঝিনুক হোটেলের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন।

ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১টায় রুম ভাড়া নেন ওই ব্যক্তি। সেখানে তিনি তার নাম রাশেদ (২৩) উল্লেখ করেন। রাশেদ নিজেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে উল্লেখ করেছেন। হোটেলে প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। তাই পুলিশকে খবর দেয়া হয়।

উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু- তা তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com