1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

টানা দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইংল্যান্ডের বেনি হাওয়েলের নৈপুন্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে টানা দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২৫ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে। প্রথম ম্যাচ জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলো খুলনা।

এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই মুশফিকের খুলনাকে জিততে হলে করতে হবে ১৯১ রান। এই ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বিকাল সাড়ে পাঁচটায়।

খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ২৯ রানেই প্যাভিলিয়নে ফিরে যায় জ্যাক উইলস। তবে এই ব্যাটার আউট হওয়ার আগে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো। ৭ বলে ১৭ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দিয়ে আউট হয় ওপেনার উইলস। পরে আরেক ওপেনার কেনার লুইস প্যাভিলিয়নে ফিরে যায় দলীয় ৫২ রানে।

লুইসকেও আউট করেন কামরুল ইসলাম রাব্বি। এই ব্যাটার আউট হওয়ার আগে করেন ১৪ বলে ২৫ রান। দলীয় ৬৯ রানে রান আউটের শিকার হয়ে ১৫ রান করে সাজঘরে আফিফ হোসেন। তবে শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৩০), সাব্বির রহমান(৩২), বেনি হাওয়েলের (৩৪) ব্যাটিং নৈপুণ্যে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরাজ ও সাব্বির আউট হলেও শেষ দিকে অপারজিত ছিলো বেনি হাওয়েল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com