1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

আবারও আলোচনায় বসছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শনিবার দিবাগত মধ্যরাতের ভার্চুয়াল আলোচনায় কোনো সমাধান আসেনি। তাই আজ রবিবার দুপুর ১টার দিকে আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষার্থীরা।

শনিবার রাতের ভার্চুয়াল মিটিং শেষে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রীকে আমাদের আন্দোলনের শুরু থেকে যা যা হয়েছে সব জানিয়েছি। তিনি আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে, আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ দুপুরে আবারও আলোচনায় বসব। ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে।

রাতের ওই আলোচনায় শিক্ষামন্ত্রী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। এ ছাড়া উপাচার্যর পদত্যাগের যে দাবি তারা করছেন সেটি থেকে সরে আসার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন, তারা কোনোভাবেই উপাচার্যর পদ্ত্যাগের দাবি থেকে সরে আসবেন না। সেইসঙ্গে এই দাবি না মানা পর্যন্ত তারা অনশন ভাঙবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com