1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

জাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪২০ বার দেখা হয়েছে

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবে। ফাইনাল পরীক্ষা ছাড়া অনলাইনে চলবে সব শিক্ষা কার্যক্রম। যেসব বিভাগের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে শুধু ভাইভা বাকি আছে তারা অনলাইনে ভাইভা নেবে। ক্লাস, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি অনলাইনে গ্রহণ করা যাবে। ইতোমধ্যে যেসব পরীক্ষার রুটিন হয়েছে তাদের নতুন করে রুটিন দেওয়া হবে।

অধ্যাপক রাশেদা আখতার আরও বলেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে অনলাইন নীতিমালা প্রয়োগ করে ফাইনাল পরীক্ষাসমূহ সমাপ্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে। তবে ভেতরে বসে কেউ পড়তে পারবে না। শিক্ষার্থীরা গ্রন্থাগার থেকে শুধুমাত্র বই দেওয়া-নেওয়া করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে ২টা অবধি খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com