1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

৭৭ লাখ শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছে: শিক্ষা উপমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:এ পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা জানান তিনি।

এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মহিবুল হাসান চৌধুরী জানান, দেশে ১২ থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। এর মধ্যে রোববার (১৬ জানুয়ারি) পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। যা এ বয়সী মোট শিক্ষার্থীর প্রায় ৬৪.৪ শতাংশ।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এতো জনসংখ্যাও নেই। আমাদের শিক্ষার্থীদের সংখ্যা এতো বেশি এবং এটা আমরা দিতে পারছি স্কুল পর্যায়ে।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের ৯০ শতাংশ এবং প্রায় শতভাগ শিক্ষককে করোনা টিকা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী।

তিনি বলেন, পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বত্র আমরা টিকা দিতে পারছি।

পর্যাপ্ত টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন শিক্ষা উপমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com