1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

লজ্জার হারে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গায়ে লেপ্টে আছে বিশ্বচ্যাম্পিয়নের তকমা, তাও ডিফেন্ডিং। অথচ সেই দলের বিশ্বকাপ মিশন শুরু হলো লজ্জার হার দিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের টাইগার যুবারা।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ছিল চরম হতাশার। মাত্র ৯৭ রানে অল আউট হয় রাকিবুল শিবির। জবাবে ইংল্যান্ড জয়ের বন্দরে পৌঁছায় তিন উইকেট হারিয়ে, ১৪৯ বল হাতে রেখে।

আগে ব্যাট করতে নেমে ইংলিশদের বোলিং তোপে শুরু থেকেই দিশেহারা ছিল বাংলাদেশের যুবারা। ৮ রানে হারায় চার উইকেট। ৩১ রানে নেই ৬ উইকেট। ৫১ রানে অধিনায়ক রাকিবুলের বিদায়ের পর মনে হচ্ছিল ৬০ রানও অতিক্রম করতে পারবে না বাংলাদেশ।

তবে রিপন মন্ডলের ৪১ বলে অপরাজিত ৩৩ রানের সুবাদে একশর কাছাকাছি গিয়ে থামে বাংলাদেশ। আইচ মোল্লা ১৩, মেহরব ১৪, নাঈমুর রহমান ১১ রান করেন।

বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। প্রান্তিক নওরোজ ও অধিনায়ক রাকিবুল রানের খাতাই খুলতে পারেননি। রানের জন্য অবশ্য অনেকেই ক্রিজে আকড়ে থাকতে চেয়েছেন। বল খরচ করেছে অনেক। কিন্তু রান আসেনি। ৩৫.২ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বল হাতে ইংল্যান্ডের হয়ে জুশয়া বয়ডেন সর্বোচ্চ ৪ উইকেট নেন। অ্যাসপিনওয়াল নেন দুটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৬ রানে দুটি উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু এই চাপ দূর করে বেথেল ও জেমস রিওর জুটি। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় দলটি। দলীয় ৯১ রানের মাথায় বিদায় নেন বেথেল (৪৪ রান)। জয়ের জন্য বাকি কাজটুকু জেমস রিও সারেন উইলিয়ামকে সাথে নিয়ে। ২৬ রানে অপরাজিত থাকেন জেমস। ওপেনার জর্জ থমাস করেন ১৫ রান।

এ গ্রুপে বাংলাদেশের বাকি রয়েছে দুটি ম্যাচ। যেখানে প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com