1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

৯৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে আজ রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে তারা। কিন্তু তাদের লজ্জায় ডুবিয়েছে ইংলিশ যুবারা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশকে অলআউট করেছে মাত্র ৯৭ রানে।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৫১ রান তুলতেই হারিয়ে বসে ৯ উইকেট। সেখান থেকে দশম ব্যাটসম্যান নাঈমুর রহমান ও একাদশ ব্যাটসম্যান রিপন মন্ডল মিলে দলীয় সংগ্রহকে নিয়ে যান ৯৭ রান পর্যন্ত। দলকে বাঁচান যুব বিশ্বকাপের অন্যতম দলীয় সর্বনিম্ন রানের হাত থেকে।

ব্যাট হাতে রিপন সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন। ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায়। নবম উইকেপের পতন হওয়ার পর নাঈমুরকে নিয়ে দশম উইকেটে ৪৬ রান যোগ করেন তিনি।

এ ছাড়া এসএম মেহরাব হাসান দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। আইচ মোল্লা করেন ১৩ রান। ১১ রান করেন দশম ব্যাটসম্যান নাঈমুর। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে ইংল্যান্ডের জোশুয়া বয়ডেন ৯ ওভার বল করে ৪ মেডেনসহ ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। থমাস আসপিনওয়াল ১ মেডেনসহ ১৮ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন জেমস সেলস, টম প্রেস্ট ও ফাতেহ সিং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com