1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

নোয়াখালী পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নোয়াখালী জেলা পুলিশ সুপার ।

শনিবার (১৫ জানুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা (ডিএসবির) ডিআইও ওয়ান সৈয়দ মো. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌরসভা নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় জেলা স্কুল মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনি আচরণ বিধি অনুযায়ী গতকাল শুক্রবার রাতে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ৭৫ হাজার ৭২৬ জন ভোটার আছেন। এর মধ্যে ৩৭ হাজার ৪০১ পুরুষ এবং ৩৮ হাজার ৩২৫ জন নারী ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭৭৮ জন পুলিশ, ৩০৬ জন আনসার, ৬০ জন বিজিবি, ১৬ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, সাদা পোশাকের পুলিশ, র্যা ব মোতায়েন থাকবে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে থাকবেন।

নির্বাচনে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানান নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যা নিকেতন, লক্ষীনারায়নপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com