1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

একাদশে ১৫ লাখ ভর্তির আবেদন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে একাদশ ও সমমান শ্রেণিতে প্রথম ধাপে ১৫ লাখের বেশি শিক্ষার্থী অনলাইন আবেদনে করেছে।

সরকারি-বেসরকারি কলেজ-মাদারাসায় গত ৮ জানুয়ারি থেকে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, একাদশে ভর্তির জন্য ১৫ লাখ ৭৯৫টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে প্রায় ৯০ লাখ কলেজ নির্বাচন করা হয়েছে। আমাদের প্রত্যাশার বেশি প্রথম ধাপে আবেদন জমা হয়েছে। গত ১১ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বেশি আবেদন এসেছে।

মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হবে না। তার মধ্যে একটি অংশ কারিগরিতে ভর্তি হবে। কেউ কেউ মেডিকেল ডিপ্লেমা, কৃষিতে ভর্তি হবে। তারপরও কেউ কেউ ভর্তির বাইরে থাকবে। স্বাভাবিক কারণে কিছু শিক্ষার্থী ঝড়ে পড়বে। তবে তিন ধাপে সারাদেশে চলতি বছর ও আগের বছরে পাস করা ২০ লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তি আবেদন করতে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ টাকা দিয়ে ৫ থেকে ১০টি কলেজে আবেদন করা যাবে। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com