1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

চ্যালেঞ্জ বেশি, তবে বিজয় সুনিশ্চিত: আইভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনে আমাকে পরাজিত করতে অনেক পক্ষ তৈরি হয়েছে। কীভাবে আমাকে হারানো যায়, সেই চেষ্টা অনেকেই করছেন। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত। এছাড়া বিভিন্ন কারণে এবারের নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি বলেও জানান তিনি।

শুক্রবার (১৪ জানুয়ারি)। নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে আইভী এসব কথা বলেন।

কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করতে নারায়ণগঞ্জে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে তারা এসেছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।

নির্বাচনে সহিংসতার শঙ্কা আছে কি না জানতে চাইলে আইভী বলেন, আমি সহিংসতার বিপক্ষে। সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com