1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

কারাগারে আসামির সঙ্গে নারী বিচারকের রোমান্স, ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- কারাগারে থাকা একজন কয়েদিকে চুম্বন করছেন এক নারী। জানা গেছে, ওই নারী একজন বিচারক; আর যাকে চুম্বন করছেন তিনি খুনের দায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া একজন আসামি। ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার।

জানা গেছে, নিজের সৎ ছেলে ও একজন পুলিশকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারকদের একটি প্যানেল ক্রিশ্চিয়ান বাস্টোসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর ওই প্যানেলেরই একজন বিচারক ছিলেন মারিয়েল সুয়ারেজ।

মারিয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাস্টোসকে বাঁচাতে তখন তার শাস্তির বিরোধিতা করেছিলেন তিনি। আর যখন শাস্তি হয়েই যায়, তখন কারাগারে ওই আসামির সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধিবাম সেই ঘটনা আর গোপন থাকেনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- ওই বিচারক ক্যামেরার ঠিক বিপরীত পাশের একটি চেয়ারে বসে আছেন। তার সামনে ক্যামেরার দিকে মুখ করে বসে আছেন আসামি বাস্টোস। এসময় মারিয়েল একপাশে সরে এসে বাস্টোসকে চুমু দেন। দ্রুতই এ ঘটনা ঘটলেও তা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়ে যায় এবং পরে সেটি ভাইরাল হয়।

এ বিষয়ে বিচারক মারিয়েল সুয়ারেজ জানিয়েছেন, ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে সবার কাছে ভুল বার্তা গেছে। তিনি ক্রিস্টিয়ান বাস্টোসের ওপর একটি বই লিখছেন। সেই বিষয়ে কথা বলতেই তিনি জেলে গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, তাদের মধ্যকার কথা-বার্তা গোপন রাখতে তিনি আসামির এতটা কাছে গিয়েছিলেন।

যাই হোক, ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার যথার্থতা যাচাই-বাছাই করছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com