1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বেলা ১২টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দিনব্যাপী চলবে ছাত্র সমাবেশ।

দ্বিতীয় দিন রবিবার (২ ডিসেম্বর) ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ছাত্র সমাবেশের আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত প্রত্যেকটি কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, নতুন বছরে নতুন উদ্যমে দলের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে তাদের সংগঠন। সে লক্ষ্যে সারা দেশে সংগঠনকে পুরো ঢেলে সাজানোর কার্যক্রম অনেকটাই শেষ করা হয়েছে। বেশিরভাগ উপজেলায় কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাকি কাজগুলোও দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। কিন্তু বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামে সংগঠনটির সে ধরনের ভূমিকা দৃশ্যমান নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com