1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এসএসসিতে ফেল, সইতে পারলো না রাশেদ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক পরীক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধামরাই থানার এসআই মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১২টার সময় বড়চন্দ্রাইল গ্রামে তার নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। নিহত রাশেদুলের বাড়ি ধামরাই কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞানে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এই বিষয়ে ক্লাসমেট মো. আকাশ বলেন, রাশেদুল আর আমি একসাথে পড়াশোনা করতাম, আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের পর দেখে পদার্থ বিজ্ঞানে ফেল করেছে। এর পর সে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাচা দেলাল উদ্দিন বলেন, আমি ও রাশেদুলের আব্বা ইসলামপুর দোকান করি। বাড়িতে শুধু রাশেদুলের মা ও ছোট বোন জান্নাতুল থাকে। বেলা ১২টার সময় রাশেদুলের মা ছোট মেয়ে জান্নাতুলকে ঘরে রেখে কিস্তি দিতে যায়। এই সময়ে ঘরের ভিতরে দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রাশেদুলের ছোট বোন জান্নাতুল আক্তার বলেন, ভাই পাশের ঘর আটকিয়ে কী জানি করে। পরে আমি ভাইকে ডাকি কিন্তু ভিতর থেকে কোন সাড়া-শব্ধ না পেয়ে আমার ফুফুকে ডাক দেই। পরে ফুফু এসে ভাইয়াকে ডাকে কোন সাড়া-শদ্ধ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখি রাশেদুল গলায় ফাঁস দিয়েছে। তখন তাড়াতাড়ি করে রাশেদুলকে নামিয়ে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি রাশেদুল মৃত অবস্থায় পড়ে আছে। লাশের সুরতহাল করা হয়েছে। আইনগত পক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com