1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

১২ বছর ধরে খেলছি, আমিও তো সিনিয়র: রুবেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক সময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন পেসার রুবেল হোসেন। কখনো টাইগার শিবিরের পেস আক্রমণের নেতৃত্বও দিয়েছেন। তবে সময়ের চাহিদায় নিজেকে মেলে ধরতে পারেননি রুবেল। বাংলাদেশ দলে ব্রাত্য হয়ে পড়া ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার গত ৮ মাসে দেশের জার্সি গায়ে চাপাতে পারেননি। দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও সুযোগ মেলেনি একাদশে।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার হয়ে খেলবেন রুবেল। একই দলে সুযোগ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল। অভিজ্ঞ এই ৩ ক্রিকেটার নিয়ে যেমন আলোচনা, সেখানে রুবেল হোসেন থেকে যাচ্ছেন আড়ালে। দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই পেসার আক্ষেপ করেই জানালেন, তিনি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছেন।

আজ (বুধবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুবেল বলেন, ‘কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি। সাধারণত তাদের এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে।’

তারকায় ঠাসা ঢাকা প্রত্যাশার চাপ সামলাতে পারবে কিনা জানতে চাইলে রুবেল ব্যাখ্যা, ‘আপনার কথা এক হিসেবে ঠিক আছে। তবে আমরা অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফি ভাই আছে, তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে। ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে। তিনজনই সিনিয়র ক্রিকেটার আর অধিনায়ক। তারা দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।’

দীর্ঘদিন মাশরাফি মুর্তজার সঙ্গে জুটি গড়ে নতুন বলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েছেন রুবেল। মাশরাফিও জাতীয় দলে সুযোগ পান না দীর্ঘদিন। এবার বিপিএলে আবার জুটি বাধবেন মাশরাফি-রুবেল। এটি উপভোগ্য রুবেলের কাছে।

রুবেল বলছিলেন, ‘মাশরাফি ভাই তো অনেক দিন ধরেই ক্রিকেট খেলে না, অনেক দিন ধরে খেলার ভেতরে নেই। নতুন বলে আবারও মাশরাফি ভাইয়ের সাথে একসাথে বোলিং করব, ভালো লাগছে।’

বিপিএল জাতীয় দলে ফেরার মঞ্চ কিনা জানিয়ে রুবেল বলেন, ‘বিপিএল শুধু আমার জন্য না, সব ক্রিকেটারের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ বিপিএলে পারফর্ম করলে সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। এখানে ভালো করলে যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভালো হবে। ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com