1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

খালেদার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু বেগম খালেদা অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল।

দেশে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি দেখছেন না জানিয়ে দলটির যুগ্ম সাধারণ হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com