1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

কুয়েতকে গুঁড়িয়ে সেমির পথে টাইগার যুবারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। কুয়েত অনূর্ধ্ব-১৯ দলকে ৬৪ রানে অলআউট করে ২২৭ রানের বড় জয় তুলে নিয়েছে রাকিবুল হাসানের দল।

শনিবার (২৫ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাহফিজুল ইসলাম রবিনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ২৯২ রানের লক্ষ্য দিয়েছিল। লক্ষ্যে খেলতে নেমে যুবাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কুয়েতি যুবারা ২৫.৩ ওভারে অলআউট হয় মাত্র ৬৪ রানে।

সর্বোচ্চ ৪৩ রান করে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন কুয়েত যুব দলের অধিনায়ক মিট ভাবসার। ওপেনিংয়ে নেমে আউট হন সবার শেষে। ৭৭ বলে ৫ চারে ৪৩ রান আসে মিটের ব্যাট থেকে। ১১ রান করেন মির্জা আহমেদ। এ ছাড়া দুই অঙ্কের মুখ দেখেননি কোনো ব্যাটসম্যান।

লাল সবুজের যুবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন মন্ডল। ২টি করে উইকেট নেন এস এম মেহরব ও রাকিবুল।

এর আগে রবিনের ১১২ রানে ভর করে ২৯১ রান করে বাংলাদেশ। ১১৯ বলে রাকিবুলের ১১২ রানের ইনিংসে ১২ চার ও ৪ ছয়ের মার ছিল। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১০৭ বলে। বাংলাদেশের ব্যাটিং এক প্রান্ত আগলে রেখেছিলেন রবিন। অপর প্রান্তে আইচ মোল্লা-আরিফুলরা থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ৪২ রান আসে এস এম মেহরবের ব্যাট থেকে।

এ ছাড়া আইচ ২০, আরিফুল ইসলাম ২৩, তাহজিবুল ইসলাম ২৫, নাবিল ৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। কুয়েতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আদিল সাদিক। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ উমর ও হ্যানরি থমাস।

গ্রুপ পর্বে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে অবস্থান লাল-সবুজের প্রতিনিধিদের। এতে সেমিফাইনালে এক পা রাকিবুল হাসানের দলের। আগামী ২৮ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com