1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

শঙ্কা উড়িয়ে মঙ্গলবার অনুশীলনে নামছে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সবশেষ টেস্টে করোনা নেগেটিভ হওয়াতে চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি মিলছে টাইগারদের, এবার শুরু হবে ব্যাটে-বলে নিজেদের প্রস্তুত করার লড়াই। কাল থেকেই নিউজিল্যান্ডে শুরু হবে ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মিশন।

নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সুখবরটি দিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’

যদিও অনুশীলন শুরুর কথা ছিল আরও আগেই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর নিউজিল্যান্ডে সফরের সব সূচি ওলট-পালট হয়ে যায়। সিরিজের ভাগ্য ঝুলছিল ক্রিকেটারদের করোনা টেস্টের উপর। এই টেস্টে নেগেটিভ হওয়াতে উড়ে গেছে সব শঙ্কা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com