1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই দিন আগে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় হারে শুরু বাংলাদেশের। ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৯-০ গোলে। বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জিমি-আশরাফুলরা।

তবে হকির খেলোয়াররা না পারলেও সেই হারের প্রতিশোধ নিল যেন বাংলাদেশ। সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ভারতকে।

এই জয়ের ফলে সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে এক ধাপ এগিয়ে রইলো মারিয়া মান্ডারা। এই চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর তিন ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করেছে সাত পয়েন্ট। আর ভারতে তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপালের আছে চার পয়েন্ট।

নেপাল আজ ভুটানের সাথে জিতলে সাত পয়েন্ট হবে। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ চলে যাবে সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও ফাইনাল খেলবে যদি ভারত পয়েন্ট হারায়।

ম্যাচের শুরুরেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ছয় মিনিটে বক্সের ভিতরে ভারতীয় ডিফেন্ডার ফাউল করে তহুরা খাতুনকে। সেখান থেকে পেনাল্টি পায় বাংলাদেশ। সাত মিনিটে স্পট কিক থেকে গোল করেন সামসুন্নাহার সিনিয়র। সেই পেনাল্টির গোলই শেষমেশ জয় এনে দেয় বাংলাদেশকে।

৩৭ মিনিটে দারুণ এক ফ্রি কিক নিয়েছিলেন আঁখি খাতুন। ভারতের গোলরক্ষক কোনো মতে কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। ৫৭ মিনিটে দারুন সুযোগ এসেছিলো বাংলাদেশের। কর্ণার থেকে নিলুফারের হেড আরেক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ভারতও। ৬৩ মিনিটে বেশ ভালো একটা সুযোগ নষ্ট করে দলটি। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ দলের সবাই মাতে উল্লাসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com