1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

পাকিস্তানের মাঠে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের মাঠে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৩ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে ক্যারিবীয়রা।

করাচির জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৮ সালের ২ এপ্রিল এই ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষেই সর্বোচ্চ ২০৫/৩ রান করেছিল স্বাগতিক পাকিস্তান। সেই বছরের ২০ এপ্রিল বাংলাদেশ দলের বিপক্ষে ৫ উইকেটে ২০৩ রান করে পাকিস্তান। অতীতের সেই রেকর্ড ভেঙে করাচিতে ইতিহাস গড়ল ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং ও সামারা ব্রুকস। ৫.৬ ওভারে দলীয় ৬৬ রানে ফেরেন ব্রান্ডন। তার আগে ২১ বলে ৭টি চার ও দুই ছক্কায় করেন ৪৩ রান। দলীয় ৯৯ রানে ফেরেন আরেক ওপেনার সামারা ব্রুকস। তার আগে ৩১ বলে দুই চার ও ৪টি ছক্কায় করেন ৪৯ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন অধিনায়ক নিকোলাস পুরান। তিনি মাত্র ৩৭ বলে দুই চার ও ৬টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৪ রান করে আউট হন। ইনিংসের একিবারে শেষ দিকে ২৭ বলে ৩৪ রান করে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যারেন ব্রাভো।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৭/৩ (নিকোলাস পুরান ৬৪, সামারা ব্রুকস ৪৯, ব্রান্ডন কিং ৪৩, ড্যারেন ব্রাভো ৩৪*)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com