1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়র পদ ও নগর ভবন ছাড়ছেন আইভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে লড়তে আইন মেনে মেয়র পদ ও নগর ভবন ছাড়ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি নিজেই এ তথ্য জানান।

নাসিক ভবনের নির্মাণাধীন মিলনায়তনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ইউআইআইপিএফ-এনসিসি প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা যাচাই বিষয়ে এ সভা হয়।

সভায় মেয়র আইভী বলেন, আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যদি আল্লাহ আমাকে সফল করে। যেহেতু আমি বুধবার মনোনয়ন ফরম জমা দেব, তাই হয়তো আর অফিসেও আসব না।

এর আগেও ২০১৬ সালের ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনের আগে ওই বছরের ২৩ নভেম্বর মেয়র পদ ছেড়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। পরে নির্বাচনে বিজয়ী হয়ে আবারো নগর ভবনে আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com