1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় রিয়াল (ভিডিওসহ)

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় পা রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচে টনি ক্রুস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইন্টারকে ০-২ গোলে হারিয়েছে রিয়াল। তবে হেরে গেলেও রানার্সআপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে ইন্টার।

বার্নাব্যুতে ছন্দে থাকা রিয়ালের ওপর শুরুতে কিছুটা চাপ বাড়ায় ইন্টার। অবশ্য দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে সপ্তদশ মিনিটে ক্রুসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রদ্রিগোর পাস ধরে জায়গা বানিয়ে দূর থেকে জোরালো কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার।

শুরুতেই পিছিয়ে পড়ার পর আরও চাপ বাড়ায় ইন্টার, যদিও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম ৩৫ মিনিটে বল দখলে আধিপত্য করে গোলের উদ্দেশ্যে তারা ১২টি শট নেয়, রিয়ালের তিন গুণ; তবে মাত্র একটিই লক্ষ্যে রাখতে পারে তারা।

বিরতি থেকে ফিরে এসে সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। এর মাঝেই ৬৪তম মিনিটে বড় থাক্কা খায় ইন্টার। সাইডলাইনে তাদের মিডফিল্ডার নিকোলো বারেল্লাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এদের মিলিতাও। মেজাজ হারিয়ে ডিগবাজি খেয়ে উঠেই প্রতিপক্ষকে হাত দিয়ে আঘাত করে বসেন বারেল্লা।

এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ভিএআরের সাহায্যে বারেল্লাকে লাল ও মিলিতাওকে হলুদ কার্ড দেখান রেফারি।

পাসিং ফুটবলে গড়া আক্রমণে ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ডান দিক থেকে দানি কারভাহালের ছোট পাস ধরে ডি-বক্সের দাগের ওপর জায়গা বানিয়ে উঁচু শট নেন স্প্যানিশ মিডফিল্ডারের। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এ জয়ে আসরে টানা চার ও মোট পাঁচ জয় পেল রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো তারা। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ইন্টার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com