1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

শেষ মুহূর্তের গোলে হার এড়াল পিএসজি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরাসি জায়ান্ট পিএসজির সময়টা লিগ ওয়ানে ভালো যাচ্ছে না। গত ম্যাচে নিসের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর এবার লেঁসের বিপক্ষেও একই পথে হাঁটল তারা। প্রতিপক্ষের মাঠে শনিবার (৪ ডিসেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। গত রাউন্ডে ঘরের মাঠে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

চলতি মৌসুমে লিগ ওয়ানে এই প্রথম টানা দুই ম্যাচে জয়হীন রইল পিএসজি। যদিও শীর্ষস্থান এখনও তাদের সংহতই। ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে রেন। সমান ২৭ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে নিস ও লঁস। লঁস এক ম্যাচ বেশি খেলেছে।

প্রতিপক্ষের মাঠে নেইমার-এমবাপ্পে ছাড়া খেলতে নেমে শুরুতেই খেয় হারিয়ে ফেলে পিএসজি। গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় কয়েকটি গোল থেকে বেঁচে যায় মেসি-দি মারিয়ারা। শেষদিকে অবশ্য দুইটি সুযোগ পায় তারা। প্রথমটিতে মেসির ক্রস পেয়েও বল কাজে লাগাতে পারেননি স্বদেশী ইকার্দি। দ্বিতীয়টিতে আশরাফ হাকিমির ক্রস থেকে দি মারিয়ার প্রচেষ্টা ভেস্তে দেন গোলরক্ষক।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই ছন্দহীন হয়ে খেলছিল পিএসজি। ৬২তম মিনিটে সেকো ফোফানার গোলে এগিয়ে যা লেঁস। ডি-বক্স থেকে তার শট ঠেকাতে পারেননি নাভাস, হাত ফসকে বল জালে গিয়ে ভিড়ে। সমতায় ফেরার জন্য মরিয়া মেসিরা নানা প্রচেষ্টা চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না। তখন বদলি হয়ে নামা উইনালডাম অতিরিক্ত সময়ে গোল করে পিএসজিকে সমতায় ফেরান। এমবাপ্পের ক্রস থেকে দারুণ এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ডাচ এই মিডফিল্ডার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com