1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

আলোক স্বল্পতায় ৫৭ ওভারেই প্রথম দিনের খেলা শেষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:শুরুতেই দুই উইকেট হারালেও দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাাচ্ছেন পাকিস্তানি দুই ব্যাটার আজহার আলি এবং বাবর আজম। এদিকে দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর আর খেলাই শুরু করা যায়নি। কারণ আলোর স্বল্পতা। আলো অনেক কম হওয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন ম্যাচ রেফারি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিন শনিবার (৪ ডিসেম্বর) শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টেস্ট সিরিজ বাঁচানোর মিশনে শুরুতে ফিল্ডিং করছে মমিনুলবাহিনী। এই স্বাগতিক একাদশে রয়েছে অনেক চমক। বাংলাদেশের ৯৯তম টেস্টে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও খালেদ হোসেনও। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি।

সকালের সুইং ব্যবহার করে দুই পেসার এবাদত ও খালেদের বোলিংয়ের শুরুটা হয় আঁটসাঁট। কিন্তু ধীরে ধীরে সেট হয়ে হাত খুলতে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ ও শফিক। দুজনের জুটি ৫০ পেরিয়ে যায়। কিন্তু তাদের বেশিদূর যেতে দেননি তাইজুল। ১৯তম ওভারে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারের জুটি ভাঙেন তিনি। এই বাঁহাতি স্পিনারের বল শফিকের ব্যাট ও প্যাডকে ফাঁকি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। ৫০ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন শফিক। ৫৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

পাকিস্তানের আরেক ওপেনার আবিদ আলীকেও বেশিদূর যেতে দেননি তাইজুল। বাঁহাতি স্পিনারের বলে কাট করতে গেলে বল আবিদের ব্যাটের কানা ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত হানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবিদ এবার বিদায় নিলেন ৮১ বলে ৬ চারে ৩৯ রান করে। কিন্তু এরপর বাবর জম ও আজহার মিলে দারুণ জুটি গড়েন।

বৃষ্টির কারণে মিনিট পনেরো খেলা বন্ধ থাকার পর সাকিবের বলে বাবরের ক্যাচ সীমানার কাছাকাছি ফেলে দেন খালেদ। পাকিস্তানি ডানহাতি ব্যাটার তখন ৩৯ রানে ব্যাট করছিলেন। সেই মিস হওয়া ক্যাচটি চার হয়ে যায়। পরের বলেও সাকিবকে চার মারেন বাবর। জীবন পাওয়ার পর বাবর ৭৫ বলে ফিফটি তুলে নেন। পাকিস্তানের অধিনায়ককে যোগ সঙ্গ দিচ্ছেন আজহার আলী। দুজনের জুটিতে ৮০-এর বেশি রান এসে গেছে।

চা বিরতির আগমুহূর্তে ৫৭তম ওভারে আজহার আলীর হাঁকানো একটা বাউন্ডারি আটকাতে গিয়ে বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে সংঘর্ষ হয় খালেদ আহমেদের। তিনি আঘাত পাওয়ায় বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন নাঈম শেখ। দ্বিতীয় সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে পাকিস্তান। অধিনায়ক বাবর ৬০ রানে এবং আজহার ৩৬ রানে ব্যাট করছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com