1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

যুব বিশ্বকাপে খেলবে না নিউজিল্যান্ড, কপাল খুললো স্কটল্যান্ডের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২২ সালে ফের বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। কিন্তু সেই আসরে দেখা যাবে না কিউই যুবাদের। তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ২০২০ সালের আসরে বাংলাদেশের কাছে সেমিফাইনালে থেমে গিয়েছিল নিউজিল্যান্ডের যাত্রা।

করোনাভাইরাসের বিষয়ে শুরু থেকেই বেশ শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। বৈশ্বিক মহামারির প্রকোপ কমলেও দেশটিতে কমেনি করোনাজনিত বিধিনিষেধ। বিশেষ করে অন্য দেশ থেকে কেউ নিউজিল্যান্ড গেলে পালন করতে হয় কঠোর কোয়ারেন্টিন। আর একারণেই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে কিউইরা।

যার ফলে কপাল খুলে গেছে স্কটল্যান্ডের। ইউরোপিয়ান অঞ্চলের কোয়ালিফায়ারে উত্তীর্ণ না হতে পারলেও কিউইদের অনুপস্থিতিতে ১৬তম দেশ হিসেবে নেয়া হয়েছে স্কটল্যান্ডকে। স্কটিশদের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২২ এর গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা
গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com