1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

আবারও পুরোনো নিয়মে ফিরে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আবারও পুরোনো নিয়মে ফিরে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই-প্রক্রিয়া। ২০২৭ সালের চক্রে আর থাকছে না বিশ্বকাপ সুপার লিগের নিয়ম। ফলে র্যা ঙ্কিংভিত্তিক বাছাইয়ের সঙ্গে বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দলগুলো।

২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪টি করে দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ আইসিসি জানিয়েছে বাছাই-প্রক্রিয়ায় পরিবর্তনের খবর, ‘প্রধান নির্বাহীদের কমিটির পরামর্শ গ্রহণ করেছে বোর্ড। একটা নির্দিষ্ট সময়ে র্যা ঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলো সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দলগুলো ঠিক করা হবে বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে।’

২০১৯ সালের বিশ্বকাপে ছিল মাত্র ১০টি দল। সেবারও র্যা ঙ্কিংয়ের একটা নির্দিষ্ট সময়ে শীর্ষ আটের মধ্যে থাকা দলগুলো সুযোগ পেয়েছিল সরাসরি। বাকি দুটি দলকে আসতে হয় বিশ্বকাপ বাছাইপর্ব নামের টুর্নামেন্ট পেরিয়ে। তবে ১০ দলের বিশ্বকাপের নিয়ম সমালোচিত হয়েছে তখন থেকেই, বিশেষ করে আইসিসির সহযোগী সদস্যগুলো শুরু থেকেই অনাস্থা জানিয়ে এসেছে এ নিয়মে। ২০২৭ সাল থেকে আবারও দলসংখ্যা বাড়বে।

অবশ্য আগামী বিশ্বকাপ হবে ১০ দলেরই। ২০২৩ সালে ভারতে হতে যাওয়া সে বিশ্বকাপের জন্য বাছাই-প্রক্রিয়া বদলে ফেলেছিল আইসিসি। বিশ্বকাপ সুপার লিগ নামের নতুন এক প্রক্রিয়ায় দলগুলোর দ্বিপক্ষীয় সিরিজে একটা নির্দিষ্টসংখ্যক পয়েন্টের নিয়ম আছে। এ লিগ শেষে স্বাগতিক ভারত ও শীর্ষে থাকা সাতটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল আসবে বাছাইপর্বের টুর্নামেন্ট খেলে।

বিশ্বকাপ সুপার লিগ বিলুপ্ত করার ঘোষণা দিলেও অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম একই রাখছে আইসিসি। পরবর্তী চক্রেও খেলবে নয়টি দল। দুই বছরের চক্র শেষে শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল। ২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট পদ্ধতি ছিল, করোনাভাইরাস পরিস্থিতিতে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর সেটিতে আনা হয়েছিল পরিবর্তন।

আজ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদেও পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। তিন বছরের তিনটি মেয়াদে দায়িত্ব পালনের পর বাধ্যতামূলকভাবে সরে দাঁড়াতে হয়েছে সাবেক ভারত অধিনায়ক অনিল কুম্বলেকে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন আরেক ভারতীয়—বিসিসিআইয়ের এখনকার চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

আইসিসির সভা শেষে এসেছে মেয়েদের ক্রিকেটের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্তও। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটের শ্রেণিবিভাগ করা হচ্ছে। এর আগে মেয়েদের ঘরোয়া ক্রিকেটের স্বীকৃতি ছিল না কোনো। মেয়েদের জন্য আলাদা ক্রিকেট কমিটিও গঠন করেছে আইসিসি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভকে এ কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com