1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

লিটন-সৌম্যকে বাদ দিয়ে পাকিস্তান সিরিজের টি-২০ দল ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন করে শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার।

এছাড়া তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও দলে নেই। এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে টি-২০ সিরিজে খেলতে পারছেন না। টেস্ট সিরিজের বিবেচনায় মুশফিক রয়েছেন বিশ্রামে।

ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।

একনজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com