1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যের রহস্য কী? জানালেন রিজওয়ান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছে পাকিস্তান। গ্রুপপর্বের সবগুলো দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ চার থেকে। বিশ্বকাপ খেলেই সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশ এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে এসেছেন সেমিফাইনালের আগে অসুস্থ হওয়া তারকা উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও।

সোমবার তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে সেখানে তিনি বিশ্বকাপে তাদের শক্তিমত্তার বিষয়টি জানান।

রিজওয়ান বলেন, ‘আসলে ম্যাথু হেইডেনের পরামর্শ পাকিস্তান ক্রিকেট দলের সব খেলোয়াড়দের কাজে দিয়েছে। আরব আমিরাতের উইকেটে কোনো দলই কিন্তু পাওয়ার প্লে-তে খুব বেশি সুবিধা করতে পারেনি। বিশ্বকাপে আসলে আমাদের শক্তিমত্তার দিক ছিল পাওয়ার প্লে-তে উইকেট না হারানো এবং পাওয়ার প্লে-তে প্রতিপক্ষের উইকেট নেওয়া।’

টি-টোয়েন্টি ফেরিওয়ালা ক্রিস গেইলকে পেছনে ফেলে রিজওয়ান এবার এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ১৫ রান করে তিনি ছাড়িয়ে যান ক্রিস গেইলের ১৬৬৫ রান করার রেকর্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলে নিজেকে নিয়ে যান আরও উচ্চতায়। তার মোট রান গিয়ে দাঁড়ায় রেকর্ড ১৭৪৩।

বিষয়টি নিয়ে বেশ খুশি পাকিস্তানের টপ অর্ডার এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরেছি। আমি আরও বেশি খুশি যে পাকিস্তানের হয়ে আমি এই রেকর্ডটি করতে পেরেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com