1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

ব্যাডমিন্টনের কোর্টে বাতি জ্বালাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিমগাঁও মিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান ‘আল আমিন ইনস্টিটিউট’ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পারিবারিক পরিচয় জানা যায়নি।

এদিকে স্কুলছাত্রের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় এক ব্যক্তি জানান, আরাফাত রহমান সন্ধ্যার পর বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। কিন্তু সেখানে স্কুলছাত্রের লাশ ও স্বজনদেরকে পাওয়া যায়নি। তবে শুনেছি নিহত ছাত্রের লাশ স্বজনরা তাদের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com