1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৯৮৭ জন। এ হিসেবে পাসের হার ৫৭.৭০ শতাংশ। উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৫০০টি।

অন্যদিকে, বাণিজ্য ইউনিটে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২ হাজার ৬৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৭১.৮৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com